ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভালুকায় আটকে দেয়া হচ্ছে দূরপাল্লার গাড়ি চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় ব্রিজের ওপারে দূরপাল্লার গাড়ি ফেরত পাঠানোর ফলে বিপত্তিতে পড়েছে সাধারণ মানুষসহ শ্রমজীবীরা।

ঈদের তৃতীয় দিনে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত চাকুরীজীবীরা তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন আজ রোববার  সকাল থেকেই। তাদের অভিযোগ আমরা ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই তাহলে ভালুকা হাইওয়ে পুলিশ সকল দূরপাল্লার গাড়ি আটকে দিচ্ছে কেন? এই অবস্থায় মাঝপথ থেকে আমরা কোথায় যাব?আটকে পড়া যাএীরা বলেন, আমরা ঢাকা যাওয়ার জন্য দূরপাল্লার গাড়ীতে উঠে মাঝপথে আটকে বিপদে পড়েছি, সাথে পরিবার সহ জিনিসপত্র নিয়ে এখন কোথায় যাবো?


ভালুকা ব্রিজ থেকে ফেরত দেওয়া গাড়িগুলো বিকল্প রাস্তায় ঢাকা যাওয়ার জন্য ভালুকার বিভিন্ন সুরু রাস্তা দিয়ে ঢুকে যানজট সৃষ্টি করে।

এব্যাপারে হাইওয়ের এক কর্মকর্তার কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ঐগুলো আমাদের দেখার দায়িত্ব না, কে কিভাবে গাড়ি নিয়ে অন্য উপায়ে যাবে।এই ব্যাপারে ভালুকার হাইওয়ে ওসি মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি   বলেন সরকারি নির্দেশনা থাকায় দূরপাল্লার কোনো গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারবেনা তাই আমরা সকল দূরপাল্লার গাড়ি আটকে দিচ্ছি। তবে লোকাল গাড়ি গুলো শালবন, তাকওয়া, সিয়াম, তাসিন পরিবহন গুলো যথারীতি আগের নিয়মেই চলবে। 

ads
ads
ads

Our Facebook Page

↑